এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিমকে সিলেটে ফুলেল শুভেচ্ছা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহীমের পদধুলিতে ধন্য পুন্যভুমি সিলেট। এভারেষ্ট বিজয়ের ৬ষ্ঠবর্ষ পূর্তিতে সিলেটে আগমন করেন তিনি। তার এ আগমনকে সাদর সম্ভাষন জানিয়েছেন সিলেটের আপামর জনগন। এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিমকে সোমবার ফুলেল শুভেচ্ছা জানিয়েছে যুগান্তর সিলেট-এর স্বজনরা। সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ যুগান্তর সিলেট ব্যুরো অফিসে পদার্পন করলে স্বজনদের উদ্যোগে তাকে ফুলে ফুলে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার জবাবে মূসা ইব্রাহিম বলেন, এভারেস্ট বিজয়ের মতো অর্জনটি আমার ব্যক্তিগত নয়। এটি গোটা বাংলাদেশের অর্জন। তিনি বলেন, শ্রম, নিষ্ঠা এবং লক্ষ্য অর্জনে অটুট এবং দৃঢ় মনোবল থাকলে যেকোন অসাধ্যই সাধ্য করা সম্ভব।
এসময় স্বজনদের সাথে উপস্থিত ছিলেন, যুগান্তর’র সিলেট ব্যুরো প্রধান ও সিলেট সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট ব্যুরো রিপোর্টার আব্দুর রশিদ রেনু, স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, ফটো সাংবাদিক মামুন হাসান, জেলা স্বজন সমাবেশ সভাপতি মবরুর আহমদ সাজু, স্বজন রবিউস সানী, মো. মাজহারুল আলম, তাসফিয়া তাসনিম উর্বি ও তাসনিয়া তাসনিম ঊষা প্রমূখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed