বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বুধবার স্কলার্সহোমে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বর্ধিত মাসিক বেতন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা। বুধবার (২৫ মে) সকাল ৯টায় স্কলার্স হোমের সকল ক্যাম্পাসের সম্মুখে মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে। সোমবার সকল ক্যাম্পাসের অভিভাবকদের এক যৌথ সভায় এ কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচী সফল করতে মঙ্গলবার শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবকরা জরুরী সভা আহবান করেছেন।
সোমবার নগরীর শাহী ঈদগাহের একটি হোটেলে স্কলার্স হোমের সবকটি ক্যাম্পাসের অভিভাবকদের যৌথ সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ফজলুল আনোয়ার আলাউর। শেখ মোহাম্মদ আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ সুজাত আলী রফিক, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, মঈনুল ইসলাম, বিষু দাস, সোহরাব আলী, তাজ উদ্দিন খান আলম ও মাকসুদুর রহমান মিনু।
যৌথ সভায় বক্তারা সম্বনয় কমিটি করে অভিন্ন আন্দোলন কর্মসূচী ঘোষণার আহবান জানান। বছরের মাঝামাঝি সময়ে তারা অস্বাভাবিক বেতন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের দেয়া প্রতিশ্রæতি ভঙ্গ করেছেন।
এদিকে, শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবকরা তীব্র আন্দোলনে যেতে অভিভাবক ফোরামের আহŸায়ক কমিটি গঠন করেছেন। গত রোববার সকালে স্কলার্স হোমের শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবকরা মিলিত হয়ে মঈনুল ইসলামকে আহবায়ক , শাহানা খানমকে যুগ্ম আহবায়ক ও তাজ উদ্দিন খান আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। আভিভাবক ফোরাম মঙ্গলবার সকাল ৯টায় নগরীর শিবগঞ্জে সাকিল কমিউনিটি সেন্টারে জরুরী সভা ডেকেছেন। সভায় সকল অভিভাবকদের মতামত নিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ।
অভিভাবকরা জানান- স্কলার্সহোম স্কুলের প্লে-গ্রæপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাসিক বেতন ১৪০০ টাকা নেয়া হয়। নিয়ম অনুযায়ী বছরের শুরুতে বেতন বৃদ্ধি হওয়ার কথা। শিক্ষার্থী ভর্তি করার সময় আভিভাবকদের কাছ থেকে আগামী বছরের শুরুতে ২০০টাকা বৃদ্ধি হবে এমন আঙ্গিকারনামা নিয়েছিলেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
কিন্তু হঠাৎ করে গত ৪ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল শ্রেণীতে মাসিক বেতন ৬০০ টাকা বাড়িয়ে দেয়া হয়। আগামী জুলাই মাস থেকে বর্ধিত টাকাসহ প্রতিমাসে ২০০০ টাকা বেতন পরিশোধের নোটিশ দেয়া হয়। এরপর থেকে স্কলার্সহোম’র চারটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা বর্ধিত বেতন প্রত্যাহারের দাবি জানান।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed