Main Menu

চেয়ারম্যান পদে শশুর ও সদস্য পদে জামাই প্রার্থী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৮ মে’র ইউপি নির্বাচনে একই ইউনিয়নে শশুড়-জামাই প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দিতা করছেন।

কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামীলীগ) মো. আব্দুল গফুর আনারস প্রতীক নিয়ে ও একই ইউনিয়নে ৫নং ওয়ার্ডে সদস্য পদে জামাই আজিজুর রহমান চৌধুরী তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
Md. Abdul Gofur

আলাপকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগ সদস্য, শমশেরনগর উন্নয়ন পরিষদের আহবায়ক, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর ও ৫নং ওয়ার্ডে সদস্য পদে শমশেরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান চৌধুরী নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন যাবত সুখে-দু:খে এলাকার মানুষের পাশে ছিলাম এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রেখেছি।

Share





Related News

Comments are Closed