ছাতকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ছাতক প্রতিনিধি : ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে ১০০ টাকা নিয়ে বিরোধে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম রাজন মিয়া (৩৭)। পিতার নাম আমির আলী।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছোট দুই ভাই সুজন ও রাজুর সাথে বড় ভাই রাজন মিয়া বিরোধ বাধে। এক পর্যায়ে ছোট দুই ভাই বড় লাঠি দিয়ে (ধান ভাঙার ছিয়া) দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়।
বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed