মৌলভীবাজারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার সদর উপজেলায় পিংকি আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২২ মে) রাতে উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পিংকি উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী।
পিংকির চাচাতো ভাই আবু সুফিয়ান জানান, রাতে পিংকিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনার পর থেকে হোসেন মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
শেরপুর ফাঁড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, পিংকির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা সনাক্ত করতে মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলার প্রস্তুতি চলেছে বলেও জানান এসআই।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed