বড়পুকুরিয়ার কয়লার দাম আবারও কমলো
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লার দাম আবারও কমলো! গত ১৯ মে থেকে আবারও কয়লার দাম আরেক দফা কমিয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি টন কয়লার মূল্য ৪দফা কমানোর পরেও আশানুরূপ ক্রেতা মিলছে না। খনি চত্বরের কয়লার বিপুল মজুদ নিয়ে বিপাকে পড়েছেন খনি কর্তৃপক্ষ।
গত ২০১৪ সালে ইটভাটা মৌসুমে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে কয়লার চাহিদা বেশি থাকায় বড়পুকুরিয়ার প্রতি টন কয়লা বিক্রি হয়েছে ১৩ হাজার ৬৮০ টাকায় এবং আমদানি করা নিম্নমানের (অধিক সালফারযুক্ত) প্রতিটন কয়লা বিক্রি হয়েছে ৮ থেকে ৯ হাজার টাকায়।
গত ইটভাটা মৌসুমের শুরু থেকে বিদেশ হতে আমদানি করা কয়লার মূল্য প্রতি টন ৭ হাজার ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা কয়লার মূল্য কম থাকায় এর সাথে তাল মিলিয়ে বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ গত বছরের ২৯ নভেম্বর প্রতিটন কয়লার দাম ২ হাজার ৬৮০ টাকা কমিয়ে ভ্যাট-ট্যাক্সসহ ১১ হাজার টাকা নির্ধারণ করে।
এতেও গ্রাহকদের কাছ থেকে ভাল সাড়া না মেলায় গত বছরের ২৫ ডিসেম্বর আবারও কয়লার দাম আরেক দফা কমিয়ে ৯ হাজার টাকা নির্ধারণ করে। তাতেও আশানুরূপ সাড়া না মেলায় গত ১৯ মে থেকে আবারও কয়লার দাম আরেক দফা কমিয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এনিয়ে ৪দফায় বড়পুকুরিয়ার কয়লার দাম টনপ্রতি সাড়ে ৫ হাজার৬৮০ টাকা কমানো হল।
খনির একটি সুত্র জানায়, বিদেশ থেকে আমদানি করা কয়লা অপেক্ষা বড়পুকুরিয়া খনির কয়লা অনেক উন্নত ও সালফারের পরিমাণ কম সেকারনে এখানকার কয়লা উচ্চ মূল্যে বিক্রি হওয়ার কথা। কিন্তু আন্তর্জাতিক বাজারে কয়লাসহ সবধরনের জালানির মূল্য কমে যাওয়ায় বড়পুকুরিয়া কয়লা খনি কতৃপক্ষ কম দামে কয়লা বিক্রি করতে বাধ্য হচ্ছে।
কয়লা খনিতে কর্মরত শ্রমিকরা জানান, বড়পুকুরিয়া কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা ২ লাখ মেট্রিক টন। বর্তমানে সেখানে মজুদ রয়েছে প্রায় আড়াই লাখ মেট্রিক টন কয়লা।কোল ইয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে বেশী কয়লা মজুদ থাকায় কয়লার স্তূপে তাপ মাত্রা বৃদ্ধি পেয়ে প্রতিনিয়ত অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।
এদিকে, বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মেট্রিক টন কয়লা ব্যবহৃত হচ্ছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ইটভাটা মালিক জানান, এখন ইট পোড়ানোর মৌসুম শেষ, মৌসুমের শুরুতে কয়লার দাম কমানো হলে প্রচুর কয়লা বিক্রি হতো। আমদানী করা নিম্নমানের কয়লা বাজারজাত করার সুযোগ করে দিতে এতোদিন কয়লার দাম কমানো হয়নি বলে অভিযোগ করছেন তারা।
এব্যাপারে আজ রবিবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, বিদেশ থেকে আমদানি করা কয়লা অপেক্ষা বড়পুকুরিয়া খনির কয়লা অনেক উন্নত ও সালফারের পরিমাণ কম সেকারনে এখানকার কয়লা উচ্চ মূল্যে বিক্রি হওয়ার কথা। কিন্তু আন্তর্জাতিক বাজারে কয়লাসহ সবধরনের জালানির মূল্য কমে যাওয়ায় আমরাও কম দামে কয়লা বিক্রি করতে বাধ্য হচ্ছি।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed