Main Menu

সিলেটে মহিলা আ.লীগের মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র শবে বরাত উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নগরীর মিরাবাজারস্থ একটি বাসায় এই সকল কর্মসূচির আয়োজন করা হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুবি ফােেতমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় মিলাদ মাহফিল পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী নীনা চৌধুরী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী সালমা বাছিত, বিলকিস নূর, আছিয়া সিকদার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক হেলেন আহমেদ, মাধুরী গুুন, জাহানারা খানম মিলন, সাংগঠনিক সম্পাদক এ.জেড রওশন জেবীন রুবা, কোষাধ্যক্ষ নাজমা খাতুন চামেলী, জেলা কমিটির কয়তুন নেছা, রেনুকা দাস, জয়মতি রানী, কোহিনুর সুলতানা, নাছিমা আকতার কনা, খোদেজা ইসলাম দীনা, বীনা সরকার, মোছা. নুরুন্নাহার, অঞ্জনা সরকার, লিপি রানী বণিক, রোকিয়া আক্তার চৌধুরী, রাহিমা, সাজেদা পারভীন প্রমুখ। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খারপাড়া মসজিদের ইমাম হাফিজ ইসমাঈল।

Share





Related News

Comments are Closed