সিলেটে ‘চা শ্রমিক দিবস’ পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ ২০ মে মহান ‘চা শ্রমিক দিবস’ উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সিলেটের বিভিন্ন বাগানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় মালনীছড়া চা বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের চা শ্রমিকরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদেশ মুদি, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা সুমন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সদস্য লাংকাট লোহার, মিতা সিং, সন্তোষ বাড়াইক, অজিত রায়, বচন কালোহার, আমেনা বেগম, সন্তোষ নায়েক, শেলী প্রমুখ। একই সাথে লাক্কাতুরা, তারাপুর, হিলুয়াছড়া বাগান সহ বিভিন্ন বাগানে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এছাড়া দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনের ২য় তলায় অনুষ্ঠিত হয় চা শ্রমিক সমাবেশ।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed