বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবীতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা কলেজের সামনে চন্ডিপুল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট জেলা শাখার উদ্যোগে বিতর্কিত ইসলাম বিরোধী শিক্ষানীতি-২০১০ ও নাস্তিক্যবাদী শিক্ষা আইন-২০১৬ বাতিলের দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মু. সোহেল আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ মানববন্ধন চলাকলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কে.এম শিহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক রশিদুল হক চৌধুরী বজলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, অর্থ সম্পাদক মু. সাইদুর রহমান, দপ্তর সম্পাদক মু. মঞ্জুর আহমদ নোমান, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মু. অলিউর রহমান, মোগলাবাজার থানার স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মু. রায়হান চৌধুরী রায়হান, মোস্তাক আহমদ প্রমুখ।
মনববন্ধনে সভাপতির বক্তব্যে সোহেল আহমদ বলেন, স্কুল ও কলেজে বর্তমান ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে আইনী ভিত্তিদান এবং কওমী মাদরাসা সমূহ নিয়ন্ত্রণে নেয়ার উদ্দেশ্যে সরকার শিক্ষা আইন-২০১৬ নামে একটি বিতর্কিত খসড়া আইন প্রকাশ করে তড়িঘড়ি করে পাশ করার উদ্যোগ নিয়েছে। যা এদেশের মুসলিম জনতা কোন অবস্থায় মেনে নিতে পারে না। এছাড়াও সরকার বিতর্কিত শিক্ষানীতি ২০১০ এর মাধ্যমে বাংলাদেশকে ইসলাম ও মুসলমান শূন্য করার এক মহারণকৌশল গ্রহণ করেছে। এটা সংখ্যা গরিষ্ঠ মুসলিম নাগরিকদের ধর্মীয় বিশ^াস ও নৈতিক আদর্শের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। তিনি অবিলম্বে বিতর্কিত শিক্ষানীতি বাতিল করে ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে নতুন শিক্ষানীতি ও শিক্ষা আইন প্রণয়নের জোর দাবী জানান। অন্যথায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সর্বস্তরের ছাত্র-জনতাদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed