রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এসময় আরো অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন জানান, যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
« স্বপদে পুনর্বহাল শ্যামল কান্তি, স্কুল কমিটি বাতিল (Previous News)
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed