ফুলবাড়ীতে গৃহবধুর মৃতদেহ উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহেশপুর গ্রাম থেকে নুরজাহান বেগম(২৩) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নুরজাহান বেগম মহেশপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মিলন এর স্ত্রী ও কালকুন গ্রামের আকছাদ আলীর মেয়ে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদ আলী বলেন, নুরজাহান বেগমের মৃতদেহ মঙ্গলবার সন্ধা ৬টায় তার শয়ন কক্ষ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নুরজাহানের পিতা আকছাদ আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
নুরজাহানের পিতা আকছাদ আলী বলেন, নুরজাহান বেগমের সাথে ৮ মাস আগে মহেশপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মিলনের বিয়ে হয় । বিয়ের পর থেকে নুরজাহান বেগমকে তার শ্বশুরবাড়ীর লোকজন যৌতুকের দাবীতে মারধর করে আসছিল । এ কারণেই তার মৃত্যূ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed