ফুলবাড়ীতে পাঁচ জুয়াড়ীকে জরিমানা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পাঁচ জুয়াড়ীকে জরিমানা করেছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের সেনোড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা পাঁচ জুয়াড়ীর প্রত্যেককে ১০০টাকা করে জরিমানা প্রদান করেন।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার আলাদিপুর ইউনিয়নের সেনোড়া গ্রামের মৃত নিবাস চন্দ্রের ছেলে দিলীপ চন্দ্র (২২), হরে কিশোরের ছেলে কনক (৩৩), মৃত কৃষ্ণ নারায়ণের ছেলে বিপ্লব চন্দ্র (২২), মৃত আয় চরণের ছেলে সুশিল চন্দ্র (৪২) ও মন্টু মুর্মু’র ছেলে সুনিরাম মুর্মু (২৫)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এহেতেশাম রেজার নেতৃত্বে আদালত সকাল সাড়ে ১০টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের সেনোড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে পাঁচজনকে আটক করেন। পরে আদালত আটক ব্যক্তিদের প্রত্যেককে ১০০টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed