Main Menu

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ফুলবাড়ীতে শিক্ষার্থীদের প্রতিবাদ

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: নারায়ণগঞ্জে প্রধান শিক্ষককে জনসম্মুখে কান ধরে ওঠবস করানোর প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীরা নিজেদের কান ধরে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছে।

১৮ মে বুধবার স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যতিক্রমধর্মী এই প্রতিবাদ জানায়।

প্রতিবাদ চলাকালে ওই শিক্ষককে লাঞ্ছিত করার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখে শিক্ষার্থী মোতালেব পাপ্পুসহ অন্তত ২০জন শিক্ষার্থী।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মিথ্যা অজুহাতে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর মাধ্যমে গোটা শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে লাঞ্ছিত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed