বিএনপি’র কেন্দ্রীয় ৩ নেতার মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে সিলেটের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন তাদের দলীয় কার্যক্রম ১৭ মে মঙ্গলবার বাদ যোহর থেকে শুরু করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের নিয়ে প্রথমে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন ও ফাতেহা শরিফ পাঠ করেন। এরপরে নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় কারাগারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গৌস এর সাথে সৌজন্য সাক্ষাত ও তাদের শারীরিক সুস্থতার খোঁজ খবর নেন। এরপর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানায় গিয়ে তার মায়ের সাথে সৌজন্য সাক্ষাত ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এদিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে এম ইলিয়াস আলীর সন্ধান দাবীতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাস ভবনে যান এবং তার মা ও পরিবারের সাথে সাক্ষাত করেন ও পরিবারের খোঁজ খবর নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে রাতে সিলেট জেলা ও মহানগর বিএনপির সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন কেন্দ্রিয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত ৩ নেতা ডা. শাখাওয়াত হোসেন জীবন, দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন।
হযরত শাহজালাল ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত এবং কেন্দ্রিয় কারাগারে ও বিশ্বনাথ উপজেলার বিএনপির সাথে সৌজন্যে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির নেতা ফখরুল ইসলাম ফারুক, সালেহ আহমদ খসরু, সৈয়দ মঈনউদ্দিন সোহেল, মাহবুবুল হক চৌধুরী, বিশ্বনাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জালাল উদ্দিন চেয়ারম্যান, মো. লিলু মিয়া, মো. মঈনুল হক, আবুল কালাম কছির, হাজী আব্দুল হাই, কলমদর আলী, হাফিজ আরব খানা, জামাল আহমদ, আব্দুল লতিফ, মতিউর রহমান সুমন, খালেদ আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed