হকার্সদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রেজিস্টারী মাঠে হকারদের ওপর দলিল লেখকদের হামলার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে হকার্স কল্যাণ সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর হকার্স কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রকিব আলীর সভাপতিত্বে ও সমিতির সিনিয়র সদস্য রুহুল আমিন রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর হকার্স কল্যাণ সমিতির উপদেষ্টা মো. আউয়াল হোসেন, শফিক মিয়া, সাত্তার মিয়া, হেলাল মিয়া, হাশিম মিয়া, সালেক মিয়া, সহ সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রহিম, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাহিন আহমদ, দফতর সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য পিয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য জামাল তারেক, আবুল বাশার, মনু মিয়া, ফকির হোসেন, ইমন আহমদ, ফয়ছল আহমদ, জাবেদ আহমদ, আনোয়ার হোসেন, জানে আলম, সাদিকুর রহমান সাদিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে হকার্সদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আরো জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed