সিলেটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দাড়িয়াপাড়ার একটি কলোনি থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অরুণ দাস (৫০)।
জানা যায়- সোমবার (১৬ মে) সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
পরিবারিক সূত্র জানায়- রবিবার রাতে খাওয়া-দাওয়ার পর তারা সবাই একসাথে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে ওঠে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়- নিহত অরুণ দাসের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা সবাই একই কক্ষে ঘুমাতো। ঝুলন্ত অবস্থায় নিহতের পা ঘরের খাটের সঙ্গে লাগানো অবস্থায় ছিল।
সকাল সাড়ে ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed