Main Menu

গোয়াইনঘাটে বিলে অজ্ঞাত ব্যক্তির লাশ

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইয়নিয়নের দক্ষিণকাছ গ্রামের উত্তরে লামা বিলে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে রয়েছে, সাদা গেঞ্জি ও কালো চেকের লুঙ্গি। মুখে হালকা দাড়িও রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল নয়টার দিকে দক্ষিণকাছ গ্রামের উত্তরের হাওরের একটি বিলে পানিতে ভাসমান অবস্থায় এই লাশ পড়ে রয়েছে।
দুষ্কৃতকারীরা অজ্ঞাত ঐ ব্যক্তিকে তিন চারদিন আগে হত্যা করে লাশটি ফেলে রেখে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। এলাকাটি জনমানবহীন ও আশেপাশে কোন ঘর বাড়ী না থাকায় এতোদিন বিষয়টি কারো নজরে আসেনি। লাশটিতে ইতিমধ্যে পঁচন শুরু হয়ে গেছে। তীব্র গন্ধে লাশের পাশে যাওয়ার কোন উপায় নেই। গন্ধটি আশপাশের অর্ধ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃতি লাভ করেছে। বাতাসে ছড়িয়ে নিয়ে যাচ্ছে তা আরো বহুদূর। লাশটি এক নজর দেখতে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় লক্ষ করা যাচ্ছে। সবাই হাত দিয়ে নাক চেপে ধরে কিংবা তুলো দিয়ে চেপে লাশ দেখতে যাচ্ছেন।
গোয়াইনঘাট থানার এসআই জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধারের জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন।

Share





Related News

Comments are Closed