সংশোধিত ফলাফলে পাস করলো আত্মহননকারী ছাত্র
বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য ঘোষিত এসএসসি-২০১৬ পরীক্ষায় ফেল করার খবর শুনে আত্মহত্যা করেছিল বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সর্বোজিত ঘোষ (১৭)। কিন্তু শনিবার প্রকাশিত সংশোধিত ফলাফলে দেখা যায় সে জিপিএ ৪.৬৭ পেয়েছে।
এর আগে বুধবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সর্বোজিত ঘোষ আত্মহত্যা করে। সে বরিশাল নগরের কাটপট্রি এলাকার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শেখর ঘোষের ছেলে।
ফলাফল খারাপ করার খবর শুনে ওই দিন বাড়ি সংলগ্ন প্যারারা রোডের একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে আত্মহত্যার চেষ্টা চালায়। বেলা আড়াইটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের বাবা শেখর ঘোষ জানায়, পরীক্ষার রেজাল্ট (ধর্মে ফেল করায়) খারাপ হওয়ার খবর জানতে পেরে সে এই আত্মহত্যার পথ বেছে নেয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্বজনদের আক্ষেপ বোর্ড যদি এ ভুল না করতো তাহলে হয়তো হৃদয়ের জীবনে এ পরিণতি হতো না।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed