Main Menu

ঝিনাইদহে নৌকার অফিসে হামলা, ভাংচুর

Manual5 Ad Code

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ও বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের গুলিতে আব্দুল ওহাব নামে একজন গুলিবিদ্ধ ও রজব আলী নামের একজন আহত হয়েছে। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ আব্দুল ওহাব গোলকনগর গ্রামের মৃত আহসান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ হোসেনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা। এসময় তারা ওই কার্যালয়ের কম্পিউটার, চেয়ার টেবিল, আসবাবপত্র ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। এসময় হামলাকারীদের ছোড়া গুলিতে আব্দুল ওহাব নামের একজন গুলিবিদ্ধ হয়েছে এবং রজব আলী নামের একজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

Manual4 Ad Code

Shailkupa Alig 2 Group Clash pic (2)-14-05-16বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ হোসেন জানান, তার প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের কর্মী সমর্থকরা আলমডাঙ্গা বাজারের নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় কম্পিউটার, চেয়ার টেবিল, আসবাবপত্র ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে এবং তার কর্মী সমর্থকদের উপর গুলি চালায় ও পিটিয়ে আহত করে। তার কর্মী আব্দুল ওহাব গুলিবিদ্ধ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় নিজেই বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করবেন বলে ফিরোজ আহমেদ জানান।

Manual7 Ad Code

মির্জাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের আধারে কে বা কারা হামলা করেছে এ বিষয়টি তার জানা নাই।
ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code