ছাতকে জিপিএ-৫ পেয়েছে রিক্সা চালকের মেয়ে
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে রিক্সা চালক সফিক মিয়ার মেয়ে নাজমা আক্তার অদম্য মেধাবী। দরিদ্রতা কে হার মানিয়ে এবারের এসএসসি পরীক্ষায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা হতে অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে। বাবা রিক্সা চালিয়ে এবং মা বাসায় বাসায় ঝিয়ের কাজ করে ৫টি সন্তানের লেখাপড়া চালিয়ে মানবেতর জীবন যাপন করছে। শহরের রেলওয়ে কলোনীতে গিয়ে একটি ঝোপড়ী ঘরে রিক্সা চালক সফিক মিয়ার সাথে আলাপ করে জানা যায়, তার এ ঝোপড়ী ঘরে ৫টি সন্তানের লেখাপড়ার বই গুলোও রাখার জায়গা নেই। তিনি প্রতিদিন রিক্সা চালিয়ে ও তার স্ত্রী আছিয়া আক্তার সরকারী কর্মকর্তা কর্মচারীদের বাসায় ঝিয়ের কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে সংসারের খোরাকী চলে না। কিন্তু বিভিন্ন সময় অনাহারে থেকে এবং সন্তানদেরও অনাহারে রেখে লেখাপড়ার খরচ যোগাতে হয়। কখনো কখনো অনাহারে থাকায় স্কুলে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে তার সন্তানরা। নাজমা আক্তার ছাড়াও সফিক মিয়ার বড় মেয়ে আছমা খাতুন ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এইচএসসিতে, ছেলে শাহীন আলম বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ও ছোট মেয়ে সুমি আক্তার বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed