বানিয়াচংয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর গ্রামে বজ্রপাতে হাবিব মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রতাপপুর গ্রামের পাশের হাওরে এ অপমৃত্যুর ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের শেখ তাজুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- বিকেলে নিহত হাবিব তার বাড়ির পাশের হাওরে বোরো ধান কাটছিলেন। বেলা সাড়ে ৩টায় বৃষ্টির সময় বজ্রপাত হলে তিনি আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন হাবিবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা বজলুর রহমান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed