সিলেটে শ্রমিকলীগ-ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম : একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর করায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগের সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক সাবেক সভাপতি জাফর চৌধুরী, শ্রমিক লীগ নেতা নিয়াজ খান, শাহজাহান মিয়া ভান্ডারী, ফরিদ মিয়া, সামসু মিয়া, অপু আহমদ, রুনেল চৌধুরী, সাইফুল, নাইমূল, সালাউদ্দিন একরাম, অভিজিত দাস প্রমূখ।
এদিকে একই ইসূতে নগরীতে বৃহস্পতিবার হরতাল বিরোধী মিছিল বের করে সিলেট মহানগর ছাত্রলীগ। মিছিলটি মির্জাজাঙ্গাল ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজদ দাস অনিকের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব গাজী রাহুল ও মহানগর ছাত্রলীগ নেতা নুর আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ পিযুষ কান্তি দে। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুপ্রিয় চৌধুরী রাজ, দক্ষিণ সুরমা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাপ্পা পাল, জেলা ছাত্রলীগ নেতা শাকিল আহমদ, যুবলীগ নেতা উত্তম দেব, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাইফুল আলম, প্রভাকর পাল, বাপ্পা, এম.এইচ মান্না, সাজু আহমেদ, শেখ লিপন, বিপ্লব এসে, শান্ত দেব, ইমরান আহমদ, ময়নুল ইসলাম, এম নোমান, জাকির আহমদ খোকা।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed