Main Menu

যে শহরে বাড়ি মাত্র একটি, বাসিন্দা ২২০

বৈশাখী নিউজ ডেস্ক: একটি গ্রাম হতে হলে কিছু না থাকলেও চলে। কোনো লোক নেই বা গাছপালা-ঘরবাড়ি কিছু নেই তাকে গ্রাম বলা যায়। কিন্তু শহর হতে হলে সেখানে লোকজন, স্কুল-কলেজ, দোকান-পাঠ-অফিস সবই থাকতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই শহরে সবই আছে। তবে তা শুধুমাত্র একটি বাড়ির মধ্যে।

গোটা শহরে একটি মাত্র বাড়ি। তার মধ্যেই রয়েছে বাজার, স্কুল-কলেজ। গোটা শহরের বাসিন্দারাও বাস করেন ঐ এক বাড়ির ভিতরে।

শুনতে অবাক লাগলেও মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার এই শহরের নাম হুইটিয়া। শহরের বাসিন্দার সংখ্যা ২২০। তারা সকলেই একটিমাত্র বাড়িতে থাকেন। ১৪ তলা এই বিশাল বাড়িটির নাম বেগিক টাওয়ার। কেবল ২২০ জনের বাসগৃহ নয়, এই বাড়িটির ভিতরে আফিস, থানা, বাজার— সবই রয়েছে। তেমন দরকার না পড়লে বাসিন্দারা কেউ বাড়ি থেকেই বের হন না।

ঐ বাড়ির মধ্যে একটি দোকান:

usa2দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বেগিক টাওয়ার নির্মিত হয়েছিল মিলিটারি ব্যারাক হিসেবে। ১৯৬৯ পর্যন্ত বাড়িটি সরকারের অধিকারেই ছিল। ওই বছর সেটি শহরের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। আজ ওই শহর তথা বাড়িটিতে যারা বাস করেন, তারা প্রত্যেকেই সামরিক অফিসিয়ালদের বংশধর।

তবে এই শহরে একজন ব্যাতিক্রম রয়েছেন। তার নাম পল। তিনি বেগিক টাওয়ারে না থেকে আস্তানা গেড়েছেন একটি মোবাইল-বাড়িতে। কিন্তু, দোকান-বাজার করতে তাকে প্রবেশ করতেই হয় টাওয়ারে। তাই তার গাড়ি-বাড়িকে তিনি পার্ক করে রাখেন বেগিক টাওয়ারের কাছেই।

Share





Related News

Comments are Closed