অটোরিক্সা মালিক-শ্রমিক পরিষদের স্মারকলিপি পেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে ১০ মে মঙ্গলবার দুপুরে সিলেট জেলায় রেজিস্ট্রেশন ফি জমাকৃত থ্রি হুইলার অটোরিক্সা রেজিস্ট্রেশন প্রদানের দাবীতে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের নিকট স্মারকলিপি প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান করেন পরিষদের আহবায়ক শহিদুল হোসেন আহমদ মামুন, সদস্য সচিব ও জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর কেন্দ্রিয় সভাপতি মোঃ জাকারিয়া, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২ জুন সিএনজি থ্রি হুইলার অটোরিক্সা রেজিস্ট্রেশন চালু হয়। চালু থাকা অবস্থায় মালিক-শ্রমিক ঋণ করে গাড়ি ক্রয় করে রেজিস্ট্রেশনের ফি জমা দিয়েছেন। হঠাৎ গত ১৬/০৯/২০১৪ইং তারিখে রেজিস্ট্রশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় মালিক-শ্রমিক সিলেট বিআরটিএ’র সাবেক সহকারী পরিচালক শহিদুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কিছুদিনের মধ্যে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে। তার আশ্বাসের প্রেক্ষিতে ২০১৪-২০১৫ সনে মালিক-শ্রমিক কয়েক হাজার সিএনজি চালিত অটোরিক্সা ক্রয় করে রেজিস্ট্রেশন ফি জমা দেন। কিন্তু বিভিন্ন অজুহাত সহ মামলা সংক্রান্ত জটিলতার কারণে রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে বলে জানানো হয়। মামলা সংক্রান্ত রায়ে মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে বিআরটিএ প্রধান কার্যালয় হতে রেজিস্ট্রেশন প্রদানের নির্দেশ থাকা সত্তে¡ও রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে না। যার ফলে কয়েক হাজার গরীব মালিক ও মেহনতী শ্রমিক বিভিন্ন এনজিও সংস্থা ও ব্যাংক ঋণের মাধ্যমে গাড়ি ক্রয় করে মারাত্মক বিপাকে পড়েছেন। অনেকে ঋণ পরিশোধ করতে গিয়ে ভিটে মাটি বিক্রি করেছেন। সরকারের সকল প্রকার টেক্স প্রদানের পরও রেজিস্ট্রেশন নিয়ে টালবাহানা করায় মালিক-শ্রমিকগণ মানবেতর জীবন যাপন করছেন। অনতিবিলম্বে রেজিস্ট্রেশন জটিলতা দূর করার জন্য জেলা প্রশাসক বরাবরে জোর দাবী জানানো হয়।
এর আগে রেজিষ্ট্রেশন ফি প্রদানকারীকৃত অটোরিক্সারগুলো রেজিষ্টার প্রদানের দাবী জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন ও মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। রেজিষ্টারী মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও আম্বরখানা শাখার সভাপতি সৈয়দ মোঃ জুবের আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মালিক-শ্রমিক পরিষদের আহবায়ক শহিদুল হোসেন আহমদ মামুন, মালিকদের মধ্যে আলতাফ মিঞা, হাজি আলা উদ্দিন, আকতারুজ্জামান, আবুল কালাম আসাদ, শ্রী নিরঞ্জন দেবনাথ, আসুতুস দাস, ইকবাল হোসেন, এড. সন্তোষ কান্তী ভট্টাচার্য, কয়েছ আহমদ সানি, জাকির হোসেন, জাবের আহমদ, হাজী মালেক, হাজী আব্দুল করিম, আকতার হোসেন ভূইয়া, হেলাল আমদ শাহিন, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, শ্রমিক নেতা ফরিদ মিয়া, মুহিবুর রহমান, মশাহিদ মিঞা, রফিকুল ইসলাম, মস্তাক খাঁন, আবুল হোসেন খাঁন, কয়েছ মিয়া, ওয়াসিম আহমদ, ইদন মিয়া, হারুন মিয়া, মাসুক মিয়া, মামুনুর রশিদ, জব্বার মিঞা, আলাল মিয়া, হাসিম মিয়া, জাহাঙ্গির আলম, আরব আলী, লতিব আলী, আলতাফ চৌধুরী, আখতারি মিয়া, আল আমীন, মো. আলী, আলী হোসেন, নুরুল ইসলাম, বাদশা মিয়া, রাজা মিয়া। এসময় অটোরিক্সা উপস্থিত ছিলেন প্রমূখ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে তাদের দাবী মানার জোর দাবী জানান। অন্যাথায় মালিক ও শ্রমিকদের জীবিকা নির্বাহ ও তাদের ন্যায্য অধিকার আদায়ে কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে নিহত শিশু ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমারRead More
সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষেRead More



Comments are Closed