Main Menu

ছাত্রদল নেতা কাইয়ুমের মুক্তির দাবীতে মিছিল সমাবেশ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদল নেতা, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও এমসি কলেজ ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা আবদুল কাইয়ুম এর মুক্তির দাবীতে সিলেটের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্দ্যোগে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর কুমারপাড়া পয়েন্ট থেকে শুরু হয়ে নাইওরপুল পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও সিলেট ল’কলেজ ছাত্রদলের অন্যতম নেতা কামাল হোসেনের সভাপতিত্বে এবং এমসি কলেজ ছাত্রদল নেতা মোঃ মাকসুদ আলম, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সদরুল ইসলাম লোকমান ও সরকারী কলেজ ছাত্রদল নেতা এসএম ফখরুল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হামলা-মামলা-গ্রেফতার করে বিএনপি’র এসব নিবেদিত প্রাণ কর্মীদের রাজপথ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সরকার বিরোধী আন্দোলন চলবে সেভাবেই চলবে। বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ খালেদা জিয়ার নির্দেশে সবসময় রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। বক্তারা অবিলম্বে ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম , এস কে শাহিন, দেলোয়ার ও সৈয়দ মিনহাজ সহ কারাগারে আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবী করেন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম আশিক, ফাহিম রহমান মৌসুম, মুহিবুর রহমান লিটন, কয়েছ আহমদ, তরিকুল ইসলাম, মনিরুজ্জামান মিজান, জুবের আহমদ, শেখ শামসুদ্দিন শামসুল, তানিমুল ইসলাম তানিম , তাজুল ইসলাম সাজু, এমদাদুল হক খান, জাকির হোসেন, ফাহাদ মাহফুজ চৌধুরী, শোয়েব আহমদ, কয়ছর আহমদ সাহেদ, রিয়াজ ইমরান, নাইম ইসলাম, এস এম তাহফিম, ইব্রাহিম তালুকদার , শামীম ্আহমদ, সরওয়ার আহমদ, আবদুর রকিব, ইমরান হোসেন রনি, পারভেজ চৌধুরী, কামিল আহমদ, সাইফুল ইসলাম, তুহিন রাজ, ইউসুফ চৌধুরী, ইকবাল আহমদ, উজ্জ্বল আহমদ, শরীফ আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code