ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকান্ডে নিষেধাজ্ঞা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ও কুষ্টিয়ার মধ্যবর্তী শন্তিডাঙ্গা-দুলালপুর নামক স্থানে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ডের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড.আবদুল হাকিম সরকার নির্বাহি ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞার আদেশে বলা হয়, চলমান ক্লাস পরীক্ষাসহ অব্যাহত রাখাসহ ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সব ধরনের মিছিল-মিটিং, সমাবেশ, মহড়া, র্যালি, মানববন্ধন, বহিরাগতদের প্রবেশ, ছাত্র সংগঠনের দলীয় টেন্টে অবস্থান করার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে এ নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। সময়-সুযোগ বুঝে তা প্রত্যাহার করে নেওয়া হবে।’
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed