কমলগঞ্জে দুটি দোকানে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত দুটি খাদ্যের দোকানে অভিযান চালিয়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৯ মে) বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রফিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভানুগাছ বাজারের নিউ বনলতা ফুডস ও ডিজিটাল ফুডস এ বিস্কুট ও কেকের প্যাকেটে ওজন ও মূল্য লেখা না থাকায় ওজন ও পরিমাপের মান সম্পর্কিত অধ্যাদেশ ১৯৮২ এর ২৩ ধারার অপরাধে দুইটি দোকান থেকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানের বিএসটিআই সিলেট এর পরিদর্শক (ম্যাক) মো. কাউছার আলী ও উপজেলা ভূমি অফিসের পেশকার প্রতাপ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রফিকুল আলম।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed