Main Menu

পূর্ণিমার কণ্ঠে লতার গান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা এবার গায়িকা রূপে আত্মপ্রকাশ করলেন। সম্প্রতি তিনি ফেসবুকে নিজের গাওয়া একটি গানের ভিডিও আপলোড করেছেন।
এতে দেখা যায় তিনি লতা মুঙ্গেশকরের ‘ম্যায় তেরা ইশক ম্যায়, মার না যাও কাহি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। ইতিমধ্যে ফেসবুকে গানটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন এই নায়িকা।
পূর্ণিমা বলেন, ‘অবসরে গুনগুনিয়ে গান গাই আমি। এ গানটি আমার প্রিয় গান। অনেকটা দুষ্টুমির ছলে গানটি রেকর্ড করেছিলাম। চেষ্টা করেছি মূল গানের মতো গাইতে। আমার ভক্তদের জন্য গানটি ফেসবুকে প্রকাশ করি। ভক্তদের ব্যাপক সাড়া দেখে আনন্দিত।’
এদিকে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় অভিনয় করছেন পূর্ণিমা। শাহরিয়ান নাজিম জয় পরিচালিত ছবির নাম ‘বন্ধ দরজা’। অটিস্টিক শিশুদের নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে।
পূর্ণিমা বলেন, ‘ফিরে আসার মতো গল্প পাচ্ছিলাম না বলে এতদিন ফেরা হয়নি। এই ছবির গল্প দর্শকদের কাছে ভালো লাগবে।’

Share





Related News

Comments are Closed