গোলাপগঞ্জে আ.লীগ ৩, বিএনপি ৪, জামায়াত ১, স্বতন্ত্র ৩টিতে জয়ী
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, বিকাল ৪টায় শেষ হয়। সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৩টি, বিএনপির মনোনীত প্রার্থী ৪টি, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটিতে, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
১১ ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যানরা হলেন-
১ নং বাঘা ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আ.লীগ বিদ্রোহী ছানা মিয়া ৩২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে আতাউর রহমান পেয়েছেন ৩০৭৬ ভোট।
২ নং সদর ইউনিয়নের ধানের শীষ প্রতীকে বিএনপির আশফাক আহমদ চৌধুরী ২০৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আব্দুস সামাদ জিলু ১৯৯৭ ভোট পেয়েছেন।
৩ নং ফুলবাড়ি ইউনিয়নে শীষ প্রতীকে বিএনপির মাহবুবুর রহমান ফয়ছল ৭২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আ.লীগের হানিফ আহমদ খান ৫১৫২ ভোট পেয়েছেন।
৪নং লক্ষীপাশা ইউনিয়নে ঘোড়া প্রতীকে কবির আহমদ মুশন ৪৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মাহমুদ আহমদ পেয়েছেন ৩৮৭৪ ভোট ।
৫ নং বুধবারীবাজার ইউনিয়নে চশমা প্রতীকে মস্তাব উদ্দীন কামাল ভোট ১৭৯৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে বিলাল উদ্দিন ১৪৬৮ ভোট পেয়েছেন।
৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নে ঘোড়া প্রতীকে জামায়াতের মাওলানা আব্দুর রহিম ৪৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মনিরুজ্জামান উজ্জল পেয়েছেন ৩০১২ ভোট ।
৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ৩ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান নসিরুল হক শাহিন ৫৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে খলকুর রহমান খলকু ৫১০১ ভোট পেয়েছেন।
৮ নং ভাদেশ্বর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে বিএনপির জিলাল উদ্দীন ৫৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে শহীদ আহমদ লালা পেয়েছেন ৪৫৪৩ ভোট ।
৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নে আনারস প্রতীকে রুহেল আহমদ ২০৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আ.লীগের মঈন উদ্দীন ভোট ১৯৭০ পেয়েছেন।
১০নং বাদেপাশা ইউনিয়নে নৌকা প্রতীকে আ.লীগের মোস্তাক আহমদ ৫২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান পেয়েছেন ৫১২০ ভোট ।
১১নং শরিফগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকে আ.লীগের এম এ মুমিত হীরা ২৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে আতিকুর রহমান পেয়েছেন ২৫০২ ভোট ।
Related News
জৈন্তাপুরে প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষ, আহত ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপেরRead More
কোম্পানীগঞ্জে দুর্বৃক্তদের হামলায় শ্রমিক নেতার মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে এমএজি ওসমানীRead More



Comments are Closed