কুলাউড়া ও রাজনগরে আ.লীগের আধিপত্য
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ৮টিতে বিজয়ী হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহীরা জয় পেয়েছেন ৪টি ইউনিয়নে। একটি ইউনিয়নে বিএনপি এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সর্বশেষ ৬টি ইউনিয়নের নির্বাচন গতকাল শনিবার শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে ৩৮জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ২জন, বিএনপি ১জন ও স্বতন্ত্র প্রার্থী ৩জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সন্ধ্যার পর উপজেলা কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হয়।
ভাটেরা ইউনিয়নে সৈয়দ একেএম নজরুল ইসলাম (নৌকা) ৩২৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ছয়ফুল আলম (চশমা) পেয়েছেন ২৬৯০ভোট। টিলাগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক (আনারস) ৬৪৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল মালিক (নৌকা) পেয়েছেন ৩৬৮৪ ভোট। শরিফপুর ইউনিয়নে জনাব আলী (ধানের শিষ) ৪৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান (চশমা) পেয়েছেন ৩৪৮৮ ভোট। হাজিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক মোহাম্মদ আব্দুল বাছিত (মোটরসাইকেল) ৪৪২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ আলী (আনারস) পেয়েছেন ৪২৯২ ভোট। পৃথিমপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নবাব আলী বাকর খান (চশমা) ৪৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল লতিফ (আনারস) পেয়েছেন ৩৯০৯ ভোট। কর্মধা ইউনিয়নে মো. আতিকুর রহমান (নৌকা) ৮৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সহিদ (চশমা) পেয়েছেন ৭৬৮৬ ভোট। নির্বাচন চলাকালে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে টিলাগাঁও ইউনিয়নের বাগ্রিহাল কেন্দ্রে বিকেলে জাল ভোট দিতে চেষ্টা করলে আব্বাস আলী নামে একজনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
রাজনগর: এ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের প্রার্থীরা এবং ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ উপজেলায় বিএনপির কোনো প্রার্থী জয়ের দেখা পাননি। একটি ইউনিয়নের বিজয়ী হয়েছেন দলনিরপেক্ষ প্রার্থী।
বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন- ফতেহপুর ইউনিয়নে আওয়ামী লীগের নকুল চন্দ্র দাশ, মুন্সিবাজার ইউনিয়নে আওয়ামী লীগের ছালেক মিয়া, কামারচাক ইউনিয়নে নাজমুল হক সেলিম ও মনসুরনগর ইউনিয়নে মিলন বকস। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহীরা হলেন- উত্তরভাগ ইউনিয়নে শাহ সাহিদুজ্জামান ছালিক, পাঁচগাঁও ইউনিয়নে সামসুননুর আহমদ আজাদ ও টেংরা ইউনিয়নে টিপু খান। এছাড়া দলনিরোপেক্ষ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করে বিজয়ী হয়েছেন রাজনগর সদর ইউনিয়নের দেওয়ান খায়রুল মজিদ ছালেক।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed