Main Menu

হরতালের সমর্থনে সিলেটে জামায়াতের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াত কেন্দ্র আহুত রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারিক হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সিলেট মহানগরীতে পৃথক মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। শনিবার সন্ধ্যায় নগরীর সকল গুরুত্বপুর্ন পয়েন্টে মিছিল করে তারা।
নগরীর মদীনা মার্কেট, স্টেডিয়াম রোড, শিবগঞ্জ, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকায় অনুষ্ঠিত পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ- ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে রোববারের সকাল-সন্ধ্যা হরতাল সফলের জন্য সিলেটবাসীর প্রতি আহŸান জানান। তারা বলেন- কথিত মানবতা বিরোধী অপরাধের ধুয়া তুলে নিরপরাধ শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র এদেশ থেকে ইসলামী আন্দোলনকে নির্মুলের নীল নকশা বাস্থবায়ন চলছে। অবিলম্বে এই রায় বাতিল করে আমীরে জামায়াত সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা। রোববার সারাদেশের ন্যায় সিলেটেও শান্তিপুর্ন হরতাল পালনের জন্য পরিবহন মালিক, শ্রমিক ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর প্রতি আহŸান জানান তারা।
Sylhet City Jamat Hortal Photo -07-05-16মদীনা মার্কেট এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াত নেতা মুফতী আলী হায়দার, ক্বারী আলা উদ্দিন, মাহমুদুর রহমান দিলাওয়ার ও ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ। স্টেডিয়াম রোড এলাকায় অনুষ্ঠিত মিছিলে অংশ নেন- মাওলানা আব্দুল মুকিত, মু. আজিজুল ইসলাম ও শফিকুল আলম মফিক। শিবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন- মু. আনোয়ার আলী, হাফিজ মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম ও শাহেদ আলী। দক্ষিণ সুরমা এলাকায় অনুষ্ঠিত মিছিলে অংশ নেন- মাওলানা মুজিবুর রহমান ও ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন। শাহপরান গেইট এলাকায় চৌধুরী আব্দুল বাছিত নাহির, কামাল আহমদ ও ছাত্র শিবির নেতা মিজানুর রহমান ।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রিভিউ খারিজ করে মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ও রোববারের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখা।
শনিবার দুপুর ২টায় স্থানীয় কালিগঞ্জ বাজারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার নায়েবে আমীর খলিল আহমদ, সহকারী সেক্রেটারী মাওলানা জামিল আহমদ, অফিস সম্পাদক লায়েছ আহমদ মিনু, ছাত্রশিবির নেতা মামুন আহমদ, দেলোয়ার আহমদ লস্কর, ফারুক আহমদ, নওসাদ আহমদ প্রমূখ।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রিভিউ খারিজ করে মৃত্যুদÐ বহাল রাখার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ও রোববারের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।
শনিবার সন্ধ্যায় উপজেলার টুকেরবাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমান, জামায়াতনেতা ইকবাল আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed