Main Menu

গোয়াইনঘাটে বিএনপি নেতা সিরাজ উদ্দিন আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র একাধিক বারের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবীদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ১৭ পরগনা শালিস সমন্বয় কমিটির অন্যতম সদস্য সিরাজ উদ্দিন আহমদ আর নেই। তিনি বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে উপজেলার রাধানগরস্থ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না—- রাজিউন)। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা রাধানগন ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রবীণ এই রাজনীতিবীদের মৃত্যূতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ কারীরা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য পৃযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সিলেট ৪-আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪-আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ও সেক্রেটারী গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা বিএনপি‘র সভাপতি হাজী ওসমান গণি, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, সেক্রেটারী ভাইস চেয়ারম্যান শাহ-আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও পূর্ব জাফলং ইউনিয়ন‘র নব-নির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা যুবদলের সভাপতি এমএ মতিন ও সেক্রেটারী হাজী খলিক, ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়া সাত্তার ও সচিব জাহিদ খান, ওলামা দলের আহবায়ক মাওলানা কামাল উদ্দিন, রস্তমপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহবুদ্দিন শিহাব ও তোয়াকুল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান খালেদ আহমদ, পশ্চিম জাফলং ইউনিয় বিএনপি‘র সভাপতি জালাল উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয় বিএনপি‘র সভাপতি রফিকুল ইসলাম শাহপরান ও সেক্রেটারী সাইদুর রহমান, আলীরগাঁও ইউনিয় বিএনপি‘র সভাপতি হাজী ফখরুল ও সেক্রেটারী এবাদুর রহমান, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সেক্রেটারী এম.এ মতিন, বিএনপি নেতা খায়রুল আমীন, ছাত্রদল নেতা জিয়া উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম প্রমুখ।

এম,মহসীন, মোবা. ০১৭১১৯২১১৯৭।

Share





Related News

Comments are Closed