Main Menu

দক্ষিণ সুরমায় ১০ প্রার্থীকে ৬২ হাজার টাকা জরিমানা

দক্ষিণ সুরমা প্রতিনিধি: নির্বাচনের আচরণবিধি লংঘনের দায়ে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ প্রার্থীকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করে। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, এসব প্রার্থীদের কেউ ভোট কেন্দ্রে আবার কেউবা দেওয়ালে পোস্টার লাগিয়েছিলেন। যা নির্বাচন আচরণবিধির সম্পূর্ণ বিরোধী।
মোগলাবাজার ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তাকে ৭ হাজার, দাউদপুর ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী এইচএম খলিলকে ৮ হাজার, আওয়ামীলীগ প্রার্থী আতিকুল হককে ৭ হাজার, স্বতন্ত্র প্রার্থী আফতাবুল ইসলামকে ৮ হাজার, স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিনকে ৭ হাজার, সদস্য প্রার্থী মিসবাহ আহমদ টুনুকে ৫ হাজার, আতিকুর রহমানকে ৫ হাজার, রিয়াজ উদ্দিনকে ৫ হাজার, মোকলাস আলীকে ৫ হাজার ও আব্দুল বারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

 

Share





Related News

Comments are Closed