লালমনিরহাটে পানিতে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাট জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তালুক মৃতিঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- উপজেলার তালুক মৃতিঙ্গা গ্রামের বাসিন্দা মিন্টু মন্ডলের দুই কন্যা মিম (১১) ও কুসুম (৮) ও মিন্টু মন্ডলের ভাই ইকবাল মন্ডলের শিশুপুত্র (৮)।
শিশুরা তালুক মৃতিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত ছিল বলে জানা গেছে।
মিন্টু মন্ডল ও ইকবাল মন্ডল জানান, মিম, কুসুম ও নায়েম এদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুব দুঃখজনক।’
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed