কনট্যাক্ট লেন্সে গোপন ক্যামেরা!
বৈশাখী নিউজ ডেস্ক: গোপন ক্যামেরা কোথায় রাখা থাকে, তা খুঁজে পাওয়া এমনিতেই দুষ্কর। সেই চিন্তা আরো বাড়িয়ে দেবে এই নয়া প্রযুক্তি। এমন এক গোপন ক্যামেরা এসে গেছে, যা চোখে কনট্যাক্ট লেন্সের মতো পরে ফেলা যায়। এর পরে আর সামনের মানুষটিকেই বিশ্বাস করতে পারবেন না।
জাপানের একটি সংস্থা নিয়ে এসেছে নতুন গোপন ক্যামেরা। এখনো বাজারে আসেনি। ‘‘স্মার্ট লেন্স’’ নামে এই ক্যামেরাটির পেটেন্ট পেয়েছে প্রস্তুতকারী সংস্থা। এই লেন্স চোখে পরে নিলে যেদিকে তাকাবেন, যা দেখবেন, সবই রেকর্ড হয়ে যাবে।
শুধু ভিডিও-ই নয়, এতে স্টিল ছবিও তোলা যাবে বলে সংস্থাটির দাবি। এমনকি প্রয়োজনে পরে থাকা অবস্থাতেই সেই সব ভিডিও বা ছবি চালিয়ে দেখে নেয়া যাবে।
কেন এই লেন্সকে ‘‘স্মার্ট লেন্স’’ বলা হচ্ছে? চোখের পলন কীভাবে পড়ছে, তা বুঝে নিয়ে কাজ করবে এই লেন্স। স্বাভাবিক পলক এবং মেকি পলকের পার্থক্য করে নেবে নিজেই। সেইমতো কাজ করতে থাকবে সকলের অলক্ষ্যে।
স্বাভাবিকভাবেই এই জিনিস বাজারে এলে ব্যক্তিগত এবং গোপনীয় ব্যাপার বলে আর বিশেষ কিছু থাকবে না বলে মনে করা হচ্ছে। কেননা, উপরে উপরে দেখে এই জিনিস চেনা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব।
যে চোখের দিকে তাকিয়ে রয়েছেন ভালোবাসায়, সেই চোখই আপনার অন্তরঙ্গ ছবি তুলে নিচ্ছে! এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর কী-ই বা হতে পারে?
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed