Main Menu

রোববার সারাদেশে জামায়াতের হরতাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম : মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে আগামী রোববার (৮ মে) সকাল থেকে ২৪ ঘণ্টা সারা দেশে হরতাল ডেকেছে জামায়াত। একইসঙ্গে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ঘোষিত ৩দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার দোয়া ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ।
বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পরপরই এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

Share





Related News

Comments are Closed