শিশুর হাত-পায়ে ৩১ আঙুল!
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাভাবিকভাবে একজন মানুষের হাত ও পা মিলিয়ে মোট ১০টি আঙুল থাকে। কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। কিন্তু তাই বলে ৩১টি আঙুল! অবিশ্বাস্য হলেও হাত ও পা মিলিয়ে মোট ৩১টি আঙুল নিয়ে জন্মেছে চীনের এক ছেলে শিশু।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হং হং নামের ঐ শিশুটির বয়স এখন তিন মাস। তার হাতে ১৩টি আঙুল ও পায়ে ১৬টি আঙুল রয়েছে। হং হং পলিডেকটিলাইজমে আক্রান্ত।
হং হংয়ের মা-ও পলিডেকটিলাইজমে আক্রান্ত। তবে তার আঙুলের সংখ্যা মোট ২৪টি।
তবে হং হংয়ের এই বাড়তি আঙুল সরিয়ে ফেলা সম্ভব বলে জানিয়েছেন চিকিত্সকরা। আর শিশুটির বাবা-মাও চান তাদের সন্তান এরকম পরিস্থিতি থেকে মুক্তি পাক। খবর: ডেইলি মেইল ও মেট্রো।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed