সিলেটে বিএনপি-ছাত্রদলের ৬ নেতা কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কুয়ারপারে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও ছাত্রদলের ৬ নেতার জামিন নামঞ্জুর হয়েছে। বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ওই ৬ নেতা হচেছন- নগরীর ১২নং ওয়ার্ড বিএনপির সাধরণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আব্দুস সামাদ তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল ওয়াহাব কাইয়ুম, ছাত্রদল নেতা লাহিন আহমদ, ১২নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মির্জা রামিম, ছাত্রদল নেতা লিটন আহমদ ও রণি আহমদ।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ছয় ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ এপ্রিল নগরীর লালাদিঘীরপাড় এলাকায় বিএনপি নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও স্বেচছাসেবক লীগের ২৮ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করে। এ মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed