Main Menu

সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় দুই এসআই’র সাক্ষ্য গ্রহণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সিনিয়র সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় ২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার সিলেটের বিশেষ দায়র জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাব্যুনাল) আদালতের বিচারক মোঃ মফিজুর রহমান ভুঞা তাদের সাক্ষ্যগ্রহণ করেন।
তারা হচ্ছেন- মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মোজাহারুল ইসলাম ও এয়ারপোর্ট থানার এসআই মোঃ আব্দুল আলীম। এ মামলার মোট সাক্ষী ২৯ জনের মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। আদালত আগামী ৩১ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে-এ মামলার মোট আসামী ৬ জনের মধ্যে ৫ জন জামিনে রয়েছেন। তারা হচ্ছে- সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম (২২), মোঃ কাশেম আলী (২২), শাহ আলম (২৫), মোঃ ফয়সল আহম্মদ রাসেল (২৩) ও স্বপন মিয়া ওরফে কালা স্বপন (২৫)।
মঙ্গলবার কারাগারে থাকা সুমনকে আদালতে আনা হয়।
২০১০ সালে ১৮ এপ্রিল রাত সাড়ে ১০টায় সাংবাদিক ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক মোটর সাইকেল যোগে (নম্বর-সিলেট-হ-১১-২৮৭৫) নিজ বাসা চৌকিদেখীতে ফিরছিলেন। তারা নগরীর শাহী ঈদগাহ শাহ মীর (রঃ)’র মাজারের সামনে পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ফতেহ ওসমানীকে উপর্যুপরি কুপিয়ে তার হ্যান্ড ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে সাংবাদিক ফতেহ ওসামানীকে ঢাকার এ্যাপলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় নিহত সাংবাদিক ফতেহ ওসমানীর ছোট ভাই আল ফরহাদ মতিন বাদী হয়ে টাইগার সাদ্দাম ও কাশেম আলীর নাম উল্লে¬¬খ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৯৯ (২১-০৪-১০)। দীর্ঘ তদন্ত শেষে কোতোয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আলীম ২০১২ সালের ১৯ জুলাই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০১৩ সালের ২১ এপ্রিল থেকে আদালতে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

Share





Related News

Comments are Closed