ঠাকুরগাঁওয়ে শর্টগান সহ আটক ৪
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে একটি শর্টগান ও ৭ রাউন্ড গুলি সহ চার যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টায় শহরের ইসলামপ্লাজা মার্কেটে আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাব্বির মাহমুদ চৌধুরী (৩৫), সবুজ (৩০), উজ্জল (৩১) বাবু মিয়া (৩২)। সাব্বির শ্যামলী আদাবর এলাকার এসএম মাহবুব চৌধুরীর ছেলে। সবুজ ঢাকা আগারগাঁও এলাকার সমির উদ্দীন সরকারের ছেলে। উজ্জল মাদারীপুর জেলার শিবচর এলাকার শামসুদ্দীন শেখের ছেলে ও বাবু মিয়া ঢাকা আশুলিয়া এলাকার সফিউদ্দীনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটককৃত ৪ যুবক ঢাকা হতে ঠাকুরগাঁওয়ে এসে শহরের ইসলাম প্লাজা মার্কেটে আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে উঠে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই হোটেলে অভিযান চালায় । এসময় একটি শর্টগান ও ৭ রাউন্ড গুলি সহ ওই ৪ যুবককে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাত আহমেদ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়ও আগ্নেয়াস্ত্র সহ নির্বাচনী এলাকায় আসার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed