ঝিনাইদহে ফেনসিডিলসহ ৩ ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৬৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি পিকআপ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ মে) ভোরে সদর উপজেলার আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর বেনাপোলের কাগমারী গ্রামের দুলহাস মন্ডলের ছেলে ইয়ামিন আলী (২২) ও একই এলাকার ফজলুর রহমানের দুই ছেলে আজগর আলী (২৪) ও আরমান আলী (২৬)।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ সাংবাদিকদের জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে ওৎ পেতে থাকে।
পিকআপটি সড়কের আমতলা এলাকায় এলে গতিরোধ করে পিকআপ থেকে ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ওই তিন ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ীদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ থানা পুলিশে সোপর্দ করা হবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed