ঝিনাইদহে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সহ ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার প্রদান ও উপবৃত্তির দাবিতে র্যালি ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৩ মে) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালি বের করে র্যালিটি শহরের পোস্ট অফিস মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঝিনাইদহ শাখার সভাপতি মাহমুদুর রহমান পাপন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন।
উপস্থিত বক্তারা বলেন, তাদের চার দফা দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিসহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো বন্ধ রাখতে বাধ্য করা হবে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More



Comments are Closed