ঝিনাইদহে মহিলাসহ ১০ জনকে কুপিয়েছে যুবলীগ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত ও ইউপি নির্বাচনোত্তর বিরোধের জের ধরে যুবলীগের হামলায় মহিলাসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফুলবাড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আইয়ুব হোসেন, তার স্ত্রী মাহফুজা খাতুন, মেয়ে নাইস, আওরঙ্গজেব, আল আমিন, মেহের আলী, ইছা মুন্সি, আব্দুল গফুর, সেলিম হোসেন ও আলম মুন্সি। আহতদের হাসপাতালে যেতে বাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত স্কুল শিক্ষক আইয়ুব হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই গ্রামের দুলাল নামে এক ব্যক্তির সাথে বিরোধ চলে আসছে। তিনি আরো জানান, জমি নিয়ে বিরোধের সাথে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। বারোবাজার ইউনিয়ন যুবলীগ নেতা লাকি মেম্বর নির্বাচনে পরাজিত হয়ে আমাদের দোষারোপ করতে থাকে। এরই সুত্র ধরে রোববার রাত ৮টার দিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লাকি মেম্বর, রিপন, নয়ন, সুমন ও দুলের নেতৃত্বে ক্যাডাররা লাঠিসোটা ও রামদা নিয়ে আইয়ুব মাস্টারসহ বিভিন্ন বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান, পুর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed