শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাবের শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নেতৃবৃন্দ এই শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সভাপতি লায়ন চন্দন সাহার সভাপতিত্বে এবং ক্লাবের সেক্রেটারি লায়ন জুমা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি.এল.টি লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল, ডা. খন্দকার মাজহারুল আনোয়ার সাজান (এম.জে.এফ), ১ম ভাইস গভর্নর রফিকুল ভারী মুক্তা এবং লেডি গভর্নর লায়ন আছমা আখতার, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, লায়ন নাহিদ ইসলাম, লায়ন মাছুম জোয়ারদার প্রমুখ।-বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ১৭ ব্যক্তি-যানবাহনকে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ ২৪টি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেRead More
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (২৪Read More



Comments are Closed