সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম ও হাম উপসর্গে তিন বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০ শিশু।
শনিবার (১০ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে হাম সন্দেহে মারা যায় মোবাশ্বিরা নামের শিশুটি। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা আব্দুল কাদিরের মেয়ে।
চলতি বছর হাম ও হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মারা গেছে ৭৭ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। এর মধ্যে সিলেটে ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ ও মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ভর্তি হয়েছে ১২৯ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৭৩, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে আক্রান্ত মোট ৫৩৫ জন চিকিৎসাধীন।
Related News
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed