ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ
বৈশাখী নিউজ ডেস্ক: লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার এলাকায় আনুষ্ঠানিকভাবে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সভাপতি লায়ন চন্দন সাহা, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, ক্লাবের সেক্রেটারী লায়ন জুমা আহমেদ, ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, সাবেক সেক্রেটারী লায়ন পার্থ দাস রায়, সাবেক ট্রেজারার লায়ন সাহেদা ইয়াসমিন সুইটি এবং ক্লাব সদস্য লায়ন আফছার উদ্দিন আহমদ।
চারা রোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণে লায়ন্স ক্লাবের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
Related News
ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ
বৈশাখী নিউজ ডেস্ক: লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।Read More
দীর্ঘদিন পর খুলছে সিলেটের জালালাবাদ পার্ক
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর আবারও খুলছে সিলেট নগরীর জালালাবাদ পার্ক। তবে এবার পুরোনো রূপেRead More



Comments are Closed