Main Menu

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে ঘোষিত তফশিল বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পৃথক দুই আদেশের ভিত্তিতে ৫ নভেম্বর ২০২৬ নির্ধারিত নির্বাচন বাতিল করা হয়েছে এবং এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ কার্যক্রম শেষে নতুন করে নির্বাচনী তফশিল ঘোষণা এবং ভোটার তালিকা প্রণয়ন করবেন। এসব প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে দুই দফা তফশিল ঘোষণা করা হলেও নানা কারণে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।

 

Share





Related News

Comments are Closed