সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী।
নতুন করে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলা ভিত্তিক হিসাবে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৭১ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যুRead More
হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১,০৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed