বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সোনাই নদীতে লাউতা-বাহাদুরপুর যুব সমাজের আয়োজনে বসে নৌকাবাইচের ৩০তম আসর।
দুপুরের পর থেকেই নদীর দুই তীরে জড়ো হতে থাকেন শত শত মানুষ। নদীর বুকে একের পর এক নৌকার ছুটে চলা আর মাঝিদের বৈঠার ছন্দে তৈরি হয় উৎসবের আমেজ।
এবারের প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি নৌকা। মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের গোলাপগঞ্জ থেকে আসা নৌকাগুলোর মধ্যে ছিল ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’।
নৌকার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে নদীর পাড়ে ভিড় করেন নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। দূর-দূরান্ত থেকেও অনেকে আসেন গ্রামবাংলার এই ঐতিহ্য উপভোগ করতে।
এর আগে নৌকাবাইচ বন্ধের দাবি নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই আয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, সোনাই নদীর নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিত হলে একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে, অন্যদিকে বাড়বে এলাকার মানুষের বিনোদনের সুযোগ। তবে কোন উশৃঙ্খলা বা অপতৎপরতার কারণে এটি বন্ধ হয়ে যাক তা কোনভাবেই উচিত না।
Related News
বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবারRead More
সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস,Read More



Comments are Closed