সিলেট সীমান্তে ৭৩ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
বুধবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট সীমান্তের কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও সোনারহাট বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ, গরু, শাড়ি, চকলেট, বিড়ি, সুপারি, সবজি ও বিয়ার জব্দ করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শনিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) টানাRead More
গোলাপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটেরRead More



Comments are Closed